কর ফাঁকির মামলায় আর্থিক জরিমানার বিনিময়ে কারাদণ্ড মওকুফ করা হয়েছে লিওনেল মেসির।
শুক্রবার স্প্যানিশ আদালত জানিয়েছে, আড়াই লাখ ইউরো জরিমানায় মেসির ২১ মাস জেল হওয়ার শাস্তি তুলে নেয়া হয়েছে।
প্রতি দিনের জন্য চারশো ইউরো আর্থিক দণ্ডের বিনিময়ে জেলের শাস্তি মওকুফ হয়েছে মেসির।
বার্সেলোনার আর্জেন্টাইন তারকার সঙ্গে তার বাবা ও ম্যানেজার হোর্হে মেসিরও জরিমানা গুণতে হয়েছে। ১৫ মাস কারাদণ্ডের পরিবর্তে মেসির বাবার জরিমানা ধার্য করা হয়েছে এক লাখ ৮০ হাজার ইউরো।
উল্লেখ , ২০০৭ ও ২০০৯ সালে কর ফাঁকির অভিযোগে দোষী প্রমাণিত হন মেসি ও তার বাবা।
জরিমানা না দিলেও অবশ্য জেলে যেতে হত না মেসির।
স্প্যানিশ আইন অনুযায়ী, কোনো ব্যক্তি প্রথমবার অপরাধ করলে এবং তার শাস্তি দুই বছরের কম হলে জেল খাটতে হয় না।
তবে আগামী দুই বছরের মধ্যে আবারো জেল হলে আগের ২১ মাসের কারাদণ্ডের শাস্তিও যোগ হবে মেসির খাতায়।