উইম্বলডন টেনিসের পঞ্চম দিনে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও ভেনাস উইলিয়ামস।
সেন্টার কোর্টে দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নাদাল জিতেছেন সরাসরি সেটে। পুরুষ এককের তৃতীয় রাউন্ডে, রাশিয়ার ক্যারেন খাছানভের বিপক্ষে স্প্যানিয়ার্ডের জয় ৬-১, ৬-৪, ৭-৬ গেমে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছেন অ্যান্ডি মারে।
ফ্যাবিও ফগনিনিকে ব্রিটিশ তারকা হারান ৬-২, ৪-৬, ৬-১, ৭-৫ গেমে।
এছাড়া ক্রোয়েশিয়ার মারিন সিলিচ শেষ ষোলোতে গেলেও বাদ পড়েছেন জাপানের কেই নিশিকোরি।
এদিকে, নারী এককে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ইয়োহানা কন্তা, ভেনাস উইলিয়ামস ও সিমোনা হালেপ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: