খেলা

শাস্তি মেনে নিলেন প্রোটিয়া পেসার রাবাদা

ক্যাগিসো রাবাদা
ক্যাগিসো রাবাদা

চলমান লর্ডস টেস্টে আচরণবিধি ভঙ্গের অপরাধে সিরিজের পরের ম্যাচে নিষিদ্ধ হলেন প্রোটিয়া পেসার ক্যাগিসো রাবাদা।

ট্রেন্ট ব্রিজে চার ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৪ জুলাই।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার চলমান টেস্টের প্রথম দিন স্বাগতিক ব্যাটসম্যান বেন স্টোকসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রাবাদা।

আচরণবিধি ভঙ্গের অভিযোগ মেনে নেয়ায় অবশ্য শুনানি পর্যন্ত গড়ায়নি বিষয়টি।

তবে রাবাদার ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, রাবাদার খাতায় একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। এ পর্যন্ত মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন রাবাদা।

দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে ক্রিকেটাররা দুটি নিষেধাজ্ঞা পান।

একটি টেস্ট এবং দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি, সূচিতে যে ম্যাচগুলো আগে পড়বে সেই হিসেবে নিষেধাজ্ঞা দেয়া হয় খেলোয়াড়দের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ