উইম্বলডনটন টেনিসের পুরুষ এককে জয়ের ধারা বজায় রেখেছেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন সাবেক দুই চ্যাম্পিয়ন।
এদিকে, নারী এককে জয় পেয়েছেন অ্যাঞ্জেলিক কারবার।
ষষ্ঠ দিন সরাসরি সেটে জয় তুলে নেন জকোভিচ ও ফেডেরার। সেন্টার কোর্টে তৃতীয় বাছাই ফেডেরার জার্মানির মিশচা জেভরেভকে হারান ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে। আর দ্বিতীয় বাছাই জকোভিচ লাটভিয়ার আরনেস্ট গালবিসের বিপক্ষে জয় পেয়েছেন ৬-৪, ৬-১, ৭-৬ গেমে।
সোমবার শেষ ষোলোতে ফেডেরার খেলবেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ আর জকোছিব মোকাবেলা করবেন অ্যাড্রিয়ান ম্যানারিনোর।
এদিকে নারী এককের তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সের বিপক্ষে কষ্ট করে জিততে হয়েছেন শীর্ষ বাছাই কারবারের। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ স্পেনের গ্যাবরিন মুগুরুজা। এবার উইম্বলডনের ফাইনালে না পৌছাতে পারলে র্যাংকিংয়ের শীর্ষ স্থান হারবেন তিনি।