খেলা

দাবি আদায়ে পিছু হটবে না স্টিভেন স্মিথ

 স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ

ক্রিকেটাররা নিজেদের দাবি আদায়ে পিছু হটবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

দুই দশক ধরে চলমান রেভেনিউ শেয়ারিং মডেলই বহাল রাখার পক্ষে ১ জুলাই থেকে অনেকটা ধর্মঘটেই চলে গেছেন ক্রিকেটাররা।

ফলে অজিদের বাংলাদেশ সফর নিয়ে শিগগিরই অনিশ্চয়তা কাটছে না।

বোর্ডের সঙ্গে চলমান দ্বন্দ্বে অজিদের নারী ও পুরুষ ক্রিকেট দলের অধিনায়কেরা সব ক্রিকেটারের অধিকার রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দেবেন বলে ঘোষণা দিয়েছেন স্মিথ। এই লড়াইয়ে স্মিথের সঙ্গে ডেভিড ওয়ার্নার, মেগ ল্যানিং ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

সরাসরি কোনো বক্তব্য না দেয়ায় স্মিথ কার পক্ষে এ নিয়ে গুঞ্জন উঠেছিল অস্ট্রেলিয়ার গণমাধ্যমে।

কিন্তু একবারেই নিজের অবস্থান পরিস্কার করে দিয়েছেন স্মিথ।

বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বনিবনা না হওয়ায় বেকার হয়ে পড়েছেন প্রায় দুইশো ত্রিশ অজি ক্রিকেটার।

বাতিল হয়েছে অস্ট্রেলিয়া এ দলের দক্ষিণ আফ্রিকা সফরও। ফলে এখনো অনিশ্চয়তায় অজিদের বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড সিরিজ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ