এভিন লুইসের ঝড়ো সেঞ্চুরিতে একমাত্র টি-টোয়েন্টিতে ভারতকে নয় উইকেটে হারিয়েছে উইন্ডিজ।
জ্যামাইকার স্যাবিনা পার্কে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ১৯১ রানের টার্গেট দেয় সফরকারী ভারত। দিনেশ কার্তিক ৪৮, ভিরাট কোহলি ৩৯, রিসভ পান্ত ৩৮ ও শিখর ধাওয়ান ২৩ করেন।
জবাবে ৯ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
ঘরের মাঠে এটি উইন্ডিজের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। জয়ের নায়ক এভিন লুইস। ১২ ছক্কা ও ছয় চারে ৬২ বলে হার না মানা ১২৫ রান করেন লুইস। অন্য প্রান্তে ৩৬ রানে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: