এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ক্রিস গেইল।
ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের চিফ এক্সিকিউটিভ ইশতিয়াক সাদেক।
রংপুরে নাম লেখালেও, ক্যারিবিয়ান ব্যাটিং দানবকে পুরো টুর্নামেন্টে পাবে না রাইডার্সরা।
বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলার ব্যস্ততার কারণে কোয়ালিফায়ার পর্ব শুরুর আগে বাংলাদেশে আসবেন না গেইল।
রাইডার্সরা শীর্ষ চারে থেকে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করলেই কেবল গেইলের খেলা উপভোগের সুযোগ পাবেন ভক্তরা।
বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তিনটি সেঞ্চুরির মালিক গেইল।
এর আগে চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস, বরিশাল বার্নার্স ও বরিশাল বুলসের হয়ে বিপিএল মাতিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: