খেলা

উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেলেন নাদাল

রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে গেলেন আসরের অন্যতম ফেভারিট রাফায়েল নাদাল।

তবে শেষ আটে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও তৃতীয় বাছাই রজার ফেডেরার।

এদিকে, নারী এককে গ্যাব্রিন মুগুরুজার কাছে হেরে বিদায়ঘন্টা বেজেছে শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কারবারের।

এ বছরের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল, জাইলস মুলারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে বিদায় নিয়েছেন উইম্বলডন থেকে।

পৌনে পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ম্যাচের নিষ্পত্তি হয় ৬-৪, ৬-৪, ৩-৬, ৪-৬, ১৫-১৩ গেমে।

টুর্নামেন্টে নাদালের তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে ওঠেন ষোড়শ বাছাই মুলার।

নাদাল বিদায় নিলেও গ্রিগর দিমিত্রভের বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন রজার ফেডেরার।

এদিকে, ব্রিটেনের নারী ও পুরুষ টেনিসের শীর্ষ বাছাই ইয়োহানা কন্তা ও অ্যান্ডি মারে শেষ আটে জায়গা করে নিয়েছেন।

তবে গ্যাব্রিন মুগুরুজার কাছে হারের ফলে নারী র্যাং কিংয়ের শীর্ষ স্থান হারাতে যাচ্ছেন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কারবার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ