আবারো ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেলেন রবি শাস্ত্রী।
আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভিরাট কোহলিদের কোচের পদে থাকবেন তিনি।
এর আগেও স্বল্প সময়ের জন্য ভারতের ভারপ্রাপ্ত হেড কোচ ছিলেন রবি। তাকে সরিয়ে অনিল কুম্বলেকে কোচের দায়িত্ব দেয় বিসিসিআই।
কিন্তু কুম্বলের সঙ্গে ভালো সময় কাটছিলো না ভিরাট কোহলির।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়া কোচ পরিবর্তনের ইস্যুটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
যদিও প্রথম দিকে বিসিসিআইয়ের কাছে কোচের পদে আবেদন করেন নি রবি শাস্ত্রী। পরবর্তীতে আবেদন করলে তা গ্রহণ শেষে শাস্ত্রীকে দুই বছরে জন্য নিয়োগ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
এছাড়াও সাবেক পেসার জহির খানকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয়।
আর বিদেশ সফরের সময় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন রাহুল দ্রাবিড়।