আর্সেনালেই থাকতে চান মেসুত ওজিল— গানার মিডফিল্ডার জানিয়েছেন, ইংলিশ ক্লাবটিতে থেকে যাওয়াই তার মূল ইচ্ছা।
অস্ট্রেলিয়া ও চীনে প্রাক-মৌসুম সফর শেষেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলাপ করবেন ওজিল।
জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার গানারদের সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ।
বুধবার এই গানার প্লে-মেকার জানান, অন্য ক্লাবে যাবার সুযোগ থাকলেও আর্সেনালে থেকে যাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।
তবে সফর শেষে লন্ডনে ফেরার পর হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
সিডনির দুই ক্লাবের সঙ্গে বৃহস্পতি ও শনিবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলে চীনে যাবেন ওজিল ও তার আর্সেনাল সতীর্থরা। সেখানে বায়ার্ন মিউনিখ ও চেলসির বিপক্ষে খেলার পর ইংল্যান্ড ফিরবে দল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: