খেলা

ফাইনালে রজার ফেদেরার

 রজার ফেদেরার
রজার ফেদেরার

রেকর্ড একাদশ বারের মতো উইম্বলডন টেনিসে পুরুষ এককের ফাইনালে উঠলেন রজার ফেদেরার।

টমাস বার্ডিচেক সরাসরি সেটে হারান সুইস তারকা। ১৬ জুলাই ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ মারিন চিলিচ।

এদিকে আজ- শনিবার সন্ধ্যা ৭টায় নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন গারবিন মুগুরুজা ও ভেনাস উইলিয়ামস।

উইম্বলডনের রেকর্ড একাদশ ফাইনালে রজার ফেদেরার। মেন্স সিঙ্গলসের সেমিফাইনালে টমাস বার্ডিচের হার সরাসরি সেটে। তিন সেটে ম্যাচ শেষ হলেও কঠিন লড়াইয়ের পর জিতেছেন ফেড-এক্সপ্রেস। প্রথম দুটি সেটই নিষ্পত্তি হয় টাইব্রেকে। জয় আসে ৭-৬, ৭-৬, ৬-৪ গেমে।

এ বছরের শুরুতে পাঁচ বছরের লম্বা বিরতির পর নিজের আঠারো নম্বর গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেন জেতার ছয় মাসের মধ্যে রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ের সংখ্যাটা আরেকটু বাড়িয়ে নেয়ার সুযোগ ফেড-এক্সপ্রেসের সামনে। সবশেষ ২০১২ সালে উইম্বলডনে শিরোপার স্বাদ পেয়েছিলেন সুইস তারকা। ফাইনালে পৌঁছে বেশ খুশি ফেদেরার।

সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড় রজার ফেদেরার বলেন, এটা অবিশ্বাস্য। সেন্টার কোর্টে খেলতে আমার ভালো লাগে। আমার বিশ্বাস হচ্ছে না আমি আরেকটি ফাইনালে উঠেছি। ম্যাচের আগে একদিন বিশ্রাম পেয়ে আমি খুশি। চিলিচ বেশ ভালো। সে প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেছে। কয়েক বছর আগে সে আমাকে ইউএস ওপেনে হারিয়েছিল। আশা করি, সে আগের মতো ভালো খেলে না।

এদিকে, ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ মারিন চিলিচ। সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরিকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন ক্রোয়েট তারকা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ক্রোয়েশিয়ার প্রতিনিধি জেতেন ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৫ গেমে।

এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন চিলিচ। সবশেষ ২০১৪ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠে শিরোপা জিতেছিলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ