জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে করায় বিসিবি পরিচালক ও বরিশাল বুলস ফ্রাঞ্চাইজির মালিক আব্দুল আওয়াল চৌধুরী ভুলুকে শোকজ করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।
তিন থেকে পাঁচ দিনের মধ্য বিপিএল গর্ভনিং কাউন্সিলের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে আব্দুল আওয়াল চৌধুরী ভুলুকে।
গত সপ্তাহে জাতীয় দলের টেস্ট অধিনায়ক ও বরিশাল বুলসকের কাপ্তান মুশফিকুর রহিমের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে বিপিএল গর্ভনিং কাউন্সিল মুশফিকের বিরুদ্ধে ওঠা অভিযোগে সঠিক কারণ দর্শানোর জন্য বরিশাল বুলস ফ্রাঞ্চাইজির মালিক আব্দুল আওয়াল চৌধুরী ভুলুকে শোকজ নোটিশ পাঠিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: