পর্তুগালকে হারিয়ে ইউরো অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো ইংল্যান্ড। জর্জিয়ায় পর্তুগিজদের বিপক্ষে ইংলিশ তরুণদের জয় ২-১ গোলে।
এর আগের দুটি ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শিরোপার বঞ্চিত হয় ইংল্যান্ড। এবার অল্পের জন্য আগের ভুল এড়াতে পেরেছে তারা।
অ্যাস্টন ভিলার ঈসাহ সুলিমানের গোলে লিড নেয়ার ছয় মিনিটের মধ্যে চেলসির দুয়োন স্টারলিংয়ের আত্মঘাতী ভলিতে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। তবে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার লুকাস এনমেচার গোলে জয় নিশ্চিত করে নেয় ইংলিশরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: