বাংলাদেশ জাতীয় দলের স্পিনার আরাফাত সানির বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার অভিযোগ গঠনের দিন উপস্থিত না থাকায় সানির বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
এ বছরের ২৩ জানুয়ারি সানির বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন তার স্ত্রী নাসরিন আক্তার।
এরপর নারী ও শিশু নির্যাতন আইনেও সানির বিরুদ্ধে মামলা করা হয়।
উল্লেখ, ২০১৪ সালের ডিসেম্বরে নাসরিনের সঙ্গে বিয়ে হয় সানির। এরপর থেকেই বিভিন্ন সময় তিনি যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়েছেন বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এর আগে, এই বছরের ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনেও মামলা করেন তার স্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: