খেলা

জামিন পেলেন সানি

জামিন পেলেন সানি
জামিন পেলেন সানি

যৌতুক বিরোধী আইনে করা মামলায় আত্মসমর্পন করে জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার আরাফাত সানি।

গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেলেন তিনি।

সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন পিটুর আদালতে আত্মসমর্পন করেন সানি।

শুনানি শেষে আদালত আরাফাত সানির জামিন মঞ্জুর করেন। এ বছরের ২৩ জানুয়ারি সানির বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন তার স্ত্রী নাসরিন আক্তার।

এরপর নারী ও শিশু নির্যাতন আইনেও সানির বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৪ সালের ডিসেম্বরে নাসরিনের সঙ্গে বিয়ে হয় সানির। এরপর থেকেই বিভিন্ন সময় তিনি যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়েছেন বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এর আগে, এই বছরের ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনেও মামলা করেন তার স্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ