খেলা

ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালিকে হারিয়ে চমক রাশিয়ার

নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালিকে হারিয়ে চমক রাশিয়ার
নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালিকে হারিয়ে চমক রাশিয়ার

নেদারল্যান্ডসে নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালিকে হারিয়ে চমক দেখালো রাশিয়া। ২-১ গোলে জিতেছে রুশ মেয়েরা।

এদিকে বি-গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে সুইডেন ও জার্মানি।

এলেনা দানিলোভার নিচু শটে ইতালির বিপক্ষে শুরুতেই লিড নেয় রাশিয়ার মেয়েরা। বিরতির আগেই এলেনা মোরোজোভার হেডারে ব্যবধান দ্বিগুণ করে রুশরা।

১৯৯৩ ও ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন ইটালির পক্ষে একটি গোল শোধ করেন ফিওরেন্তিনা স্ট্রাইকার ইলারিয়া মাওরো।

এরপর একাধিক সুযোগ তৈরি করেও রাশিয়ার ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় আর গোল করতে পারেনি আজ্জুরিরা।

২-১ গোলে জিতে রাশিয়া। বি-গ্রুপের আরেক ম্যাচে, গোছানো ফুটবল খেলে আটবারের চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে সুইডেনের মেয়েরা। গোলহীন ড্র করেছে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ