খেলা

টেনিস র্যাং কিং: তৃতীয় স্থানে ফেদেরার

তৃতীয় স্থানে ফেদেরার
তৃতীয় স্থানে ফেদেরার

উইম্বলডন শেষে পুরুষদের টেনিস র্যাং কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছেন চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

রদবদল হয়েছে নারীদের র্যাং কিংয়েও।

রোববার ক্যারিয়ারের রেকর্ড উনিশতম আর উইম্বলডনের রেকর্ড আট নম্বর গ্র্যান্ডস্ল্যাম জেতেন ফেদেরার। সুইস তারকার এই সাফল্যের প্রভাব পড়েছে টেনিস র্যাং কিংয়ে। মৌসুমে পাঁচটি টাইটেল জিতে সতেরো থেকে তিনে উঠে এসেছেন ফেড-এক্সপ্রেস।

যদিও এখনো পুরুষদের র্যাং কিংয়ের শীর্ষস্থান ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের দখলে। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখলে এ বছরই সবচেয়ে বেশি বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবে শীর্ষে উঠতে পারেন ফেদেরার।

এদিকে, উইম্বলডনের নারী এককের শিরোপাজয়ী গারবিনিয়া মুগুরুজা দশ ধাপ পেরিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন।

আর শিরোপার স্বাদ না পেলেও, জার্মান তারকা অ্যাঞ্জেলিক কারবারকে হটিয়ে নারী র্যাং কিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন চেক তারকা ক্যারোলিনা প্লিসকোভা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ