নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে সি-গ্রুপের ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স ও অস্ট্রিয়া। ফরাসিরা ১-০ গোলে হারায় আইসল্যান্ডকে। আর অস্ট্রিয়ানরা সুইজারল্যান্ডের মেয়েদের বিপক্ষে জিতেছে একই ব্যবধানে।
নেদারল্যান্ডসের টিলবার্গে, আইসল্যান্ডের বিপক্ষে গোল আদায় করতে অনেক দেরী করেছে ফ্রান্স। ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও, আইসল্যান্ডের জেদি রক্ষণ ভেদ করতে বেশ কষ্ট হয়েছে ফরাসিদের।
খেলা শেষ হওয়ার চার মিনিট আগে পেনাল্টি থেকে স্ট্রাইকার ইউজিনি লে সমার গোল করলে অল্পের জন্য জয় পায় ফ্রান্স।
এদিকে ডেভেন্টারে, সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছে অস্ট্রিয়ার মেয়েরা। প্রথমার্ধে অধিনায়ক নিনার নিচু শটের গোলেই জয় নিশ্চিত হয় অস্ট্রিয়ানদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: