খেলা

আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

 আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালের শেষ ওভারে দুই উইকেটের জয় পেয়েছে ইংলিশ মেয়েরা।

ব্রিস্টলে টস জিতে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার উলভার্টের ৬৬ রান ও দু'প্রিজের অপরাজিত ৭৬ রানে, সংগ্রহের খাতায় ৬ উইকেটে ২১৮ রান তোলে প্রোটিয়া নারীরা। ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি ইংলিশদের।

প্রথম দুই উইকেটে তেমন রান না হলেও সারাহ টেলরের ৫৪ ও হীদার নাইটের ৩০ রানে লড়াই চালিয়ে যায় তারা।

যদিও একটা সময় স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৯ রান। কিন্তু সেখান থেকে উইলসনের ৩০, ভ্যান নীকার্কের ২৭ ও লাসের অপরাজিত ২১ রানে দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ডের মেয়েরা। ২ উইকেটের জয়ে প্রোটিয়াদের কাঁদিয়ে ফাইনালের টিকেট কাটে স্বাগতিকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ