ওয়েস্ট ইন্ডিজ দলে আবারো ডাক পেতে যাচ্ছেন গেইল, ব্রাভোরা।
আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনা করে দলে ফেরাতেই অভিজ্ঞ এই ক্রিকেটারদের সাময়িক ক্ষমা ঘোষণার কথা ভাবছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
এই ঘোষণা করা হলে দলে আবারো ফিরে আসবেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, স্যামুয়েলস, সুনিল নারাইন, ডোয়াইন ব্রাভোর মতো তারকা ক্রিকেটাররা।
এরইমধ্যে বোর্ড সভা হয়েছে পেশাদার ক্রিকেটারদের সাথে। তাতে সম্পর্কের টানাপোড়েনের বরফ গোলে সমোঝোতাও হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নির্বাহী জনি গ্রেভ বলেন, দলের বিশ্বকাপে সরাসরি খেলার কোনো সম্ভাবনা নেই বলেই চলে। ফলে বাছাইয়ে খেলেই বিশ্বকাপে আসতে হবে। আর তাই দলের সেরা খেলোয়াড়রা যেন খেলার সুযোগ পান তা নিশ্চিত করতে হবে।
বোর্ড এতদিন খেলোয়াড় নির্বাচনে কঠোর হলেও এখন বিশ্বকাপের কথা মাথায় রেখে একরকম প্রাধান্য দিয়েই দলে ফেরাতে হচ্ছে গেইলদের।