নেইমার বার্সেলোনা ছাড়বেন না বলে জোরালো দাবি করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমিউ।
একই সুর ভাইস-প্রেসিডেন্ট হোর্ডি মেস্ত্রেরও। ব্রাজিলিয়ান স্ট্রাইকার প্যারিস সেইন্ট জার্মেইতে চলে যাচ্ছেন এমন খবরের জবাবে গণমাধ্যমকে এ কথা বলেছেন তারা।
নেইমারের রিলিজ ক্লজ ১৯৫ মিলিয়ন ইউরো। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে হলে বার্সেলোনাকে এই বিশাল অঙ্কের অর্থ দিতে হবে আগ্রহী ক্লাবের। বিপুল এই অর্থ দিয়েই নেইমারকে ফ্রান্সে নিয়ে যেতে চায় প্যারিস সেইন্ট জার্মেই।
এজন্য তারা রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি। বার্সার সঙ্গে অক্টোবরে সই করা নেইমারের চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত।
কিন্তু স্পেন ও ব্রাজিলের গণমাধ্যমের দাবি, লিওনেল মেসির ছায়ায় আর খেলতে চান না নেইমার। ফলে পিএসজির প্রস্তাবে বার্সা ছাড়তে যাচ্ছেন তিনি। যদিও এসব খবরই উড়িয়ে দিয়েছে বার্সা কর্তৃপক্ষ।