খেলা

ইউরো নারী চ্যাম্পিয়নশিপ: ‘ডি’ ম্যাচে জিতল ইংল্যান্ড-স্পেন

ইউরো নারী চ্যাম্পিয়নশিপ: ‘ডি’ ম্যাচে জিতল ইংল্যান্ড-স্পেন
ইউরো নারী চ্যাম্পিয়নশিপ: ‘ডি’ ম্যাচে জিতল ইংল্যান্ড-স্পেন

ইউরো নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ-ডি'র ম্যাচে জিতেছে ইংল্যান্ড ও স্পেন। স্কটল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশরা। আর পতুর্গালের বিপক্ষে স্প্যানিশদের জয় ২-০ গোলে।

বিশ বছর পর নারীদের ইউরোতে হ্যাটট্রিক দেখতে পেয়েছেন ভক্তরা। ইংল্যান্ডের জোডি টেইলর এই কীর্তি দেখিয়েছেন।

সবশেষ ১৯৯৭ সালে মেয়েদের ইউরোতে হ্যাটট্রিক দেখা গিয়েছিল। টেইলরের হ্যাটট্রিকে প্রতিবেশী স্কটল্যান্ডের বিপক্ষে বিশাল জয়ে টুর্নামেন্টে দারুণ শুরু হলো ইংল্যান্ডের।

ইংলিশদের অন্য তিনটি গোল করেন হোয়াইট, নবস ও ডুগান। ডি-গ্রুপের আরেক ম্যাচে পর্তুগিজদের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে স্পেন।

প্রথমার্ধে হওয়া গোল দুটি করেছেন লোসাডা গোমেজ ও স্যাম্পেদ্রো বুস্তোস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ