খেলা

আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে ভারত

 আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে ভারত
আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে ভারত

ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় করে আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত।

ইংল্যান্ডের ডার্বিতে, হারমানপ্রিত করের হার না মানা ১৭১ রানের দানবীয় ইনিংসে, অজিদের ৩৬ রানে হারিয়েছে ভারতের মেয়েরা।

নারী বিশ্বকাপের নক-আউট পর্বে এটি যে কোনো সময়ের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের নতুন রেকর্ড। ২৩ জুলাই ফাইনালে ভারত খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

কাউন্টি গ্রাউন্ডে মানদানা ও রাওত অল্প রানে বিদায় নেয়ার পর অনেকটা একাই ভারতকে বিপদ থেকে উদ্ধার করেন হারমানপ্রিত।

মিথিলা রাজ, শার্মা ও কৃষ্ণমূর্তির সঙ্গে জুটি বেধে টস জিতে ব্যাটিংয়ে নাম দলটিকে লড়াই করার মতো পুঁজি গড়ে দেন কর। মাত্র ১১৫ বলে ৭টি ছক্কা ও ২০টি চারের মারে খেলেন ১৭১ রানের অপরাজিত ইনিংস।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তার এ অনবদ্য ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৪২ ওভারেই ২৮১ রানের পাহাড় গড়ে ভারতের মেয়েরা।

জবাবে বোল্টোন, মুনির পর মেগ ল্যানিংও দ্রুত বিদায় নিলে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ৩৮ রান করে ভারতের বিপক্ষে প্রতিরোধ গড়েন এলিসে পেরি।

এরপর ভিলানির ৭৫ ও ব্ল্যাকওয়েলের ৯০ রানের ইনিংস ভয় পাইয়ে দিয়েছিল ভারত-ভক্তদের। কিন্তু দারুণ বোলিং করে, ৪০ ওভার ১ বলে অজি নারীদের ২৪৫ রানে অলআউট করে ফেলেন গোসওয়ামি-পান্ডে-শর্মারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ