ক্লাব রেকর্ড ৬০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরতার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারলো চেলসি।
ব্লুজদের এর আগের সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ডটি ছিল ২০১১ সালের জানুয়ারিতে ৫০ মিলিয়ন ইউরোতে লিভারপুর স্ট্রাইকার ফারনান্দো তরেসকে দলে নিয়ে আসা।
গত ২০১৪ সালে অভিষেকের পর থেকে স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন বিশটি ম্যাচ।
গত মৌসুমে ইউভেন্টাস থেকে রিয়ালে ফিরে তিনি বিশটি গোল করেছিলেন। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতাও আছে মোরাতার। যদিও বেশিরভাগ ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় তাকে। চেলসির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ায় প্রাক-মৌসুম সফরে ক্লাবের সতীর্থদের সঙ্গে যোগ দিতে এশিয়ায় আসবেন মোরাতা।
স্পেন জাতীয় দলের সতীর্থ দিয়েগো কস্তার জায়গায় মোরাতাকে খেলাতে পারেন চেলসি বস অ্যান্তোনিও কন্তে।
এ বছরের জানুয়ারিতে কস্তাকে নিয়ে কোনো ভবিষ্যত পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন ব্লুজদের ইতালিয়ান কোচ।