মোনাকোতে বছরের সেরা টাইমিং করে জিতেছেন হুসাইন বোল্ট— বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে মোনাকোর ডায়মন্ড লিগে ১০০ মিটার স্পিন্ট হাতে পেলেন তিনি।
ক্যারিয়ারের শেষ ডায়মন্ড লিগে নয় দশমিক নয় পাচ সেকেন্ডে ট্রাক সমাপ্ত করে প্রথম হয়েছেন বোল্ট।
আগামী আগস্টে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ তাতে ১০০ মিটার ব্যাক্তিগত ও ৪০০ মিটার দলিও ইভেন্টে অংশ নিবেন বোল্ট। আর এটাই হবে বোল্টের ক্যারিয়ারের শেষ ট্রাকে দৌঁড়ানো।
জয়ের ধারায় থেকে অবসর গ্রহণের আশা ব্যক্ত করেন এ জামাইকান গতিমানব।
বোল্ট ট্রাকের ক্যারিয়ার শেষ করে ফুটবলে আসার ইঙ্গিতও দিয়েছিলেন। এই গতিমানবের রেকর্ডের ঝুড়িতে আটটি অলিম্পিক ও এগারোটি বিশ্ব প্রতিযোগিতার স্বর্ণপদক রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: