খেলা

নেইমারের জোড়া গোলে ইউভেন্টাসকে হারালো বার্সেলোনা

নেইমার
নেইমার

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নেইমারের জোড়া গোলে ইউভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

আরেক ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইর বিপক্ষে ৪-২ গোলে জিতেছে টটেনহাম।

কয়েকদিন ধরেই নেইমার বার্সায় থাকতে চান না বলে হইচই চলছে। কিন্তু কাতালানদের হয়ে খেলতে কোনো অসুবিধা হচ্ছে না ইউভদের বিপক্ষে দুই গোল করে নেইমার যেন তাই বুঝিয়ে দিলেন। ব্রাজিলিয়ান সেনসেশনের প্রথমার্ধের গোল দুটির জবাবে বার্সার জালে বল জড়ান জর্জিও কিয়েল্লিনি। কিন্তু ব্যবধান কমানো ছাড়া গোলটি আর কোনো কাজে আসেনি ইউভেন্টাসের। আরেক ম্যাচে হয়েছে গোলবৃষ্টি।

পিএসজি আর টটেনহাম প্রথামর্ধে দুই দলই লড়েছে সমানে সমানে। ম্যাচের প্রথম চারটি গোলই এসেছে ৩৬ মিনিটের ভেতর।

কাভানির গোলে পিএসজি লিড নিতে না নিতে, টটেনহামের হয়ে গোল করেন এরিকসেন ও ডায়ার।

জবাবে পাল্টা গোল করেন পাস্তোরে। ২-২ সমতায় বিরতির পরও জমেছে লড়াই। কিন্তু শেষদিকে অ্যাল্ডার উইয়ারেল্ড ও হ্যারি কেইনের গোলে জয় ছিনিয়ে নেয় টটেনহাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ