ইউরো নারী চ্যাম্পিয়নশিপে ১-১ গোলে ড্র করে যৌথভাবে সি-গ্রুপের শীর্ষস্থান দখল করেছে অস্ট্রিয়া ও ফ্রান্স।
আরেক ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। এতে বিদায় নিশ্চিত হয়েছে আইসল্যান্ডের মেয়েদের।
নেদারল্যান্ডসে খেলার প্রথমার্ধে ফরওয়ার্ড লিসা মাকাসের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। কিন্তু বিরতির পর আধিপত্য বিস্তার করে খেলে ফ্রান্স। গোলও আদায় করে নেয় ফরাসি মেয়েরা।
ফ্রেঞ্চদের আক্রমণ ঠেকাতে ব্যস্ত অস্ট্রিয়ান রক্ষণকে ফাঁকি দিয়ে হেড করে দলকে সমতা এনে দেন অ্যামানডিন হেনরি।
আরেক ম্যাচে ফ্যানডিস ফ্রিডরিক ডটিরসের নিচু শটে শুরুতে লিড নিয়েছিল আইসল্যান্ড।
কিন্তু লারা ডিকেনমান ও রামোনা বাখমানের নৈপুণ্যে জিতে যায় সুইস মেয়েরা। নক-আউটে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচ জিততেই হবে সুইজারল্যান্ডের। আর শীর্ষে থাকা অস্ট্রিয়া ও ফ্রান্সের অন্তত ড্র করতে হবে পরের ম্যাচে।