আগামী দুই বছরের জন্য দেশের এক নম্বর অটোমোবাইল ব্রান্ড রানারের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
রোববার সকালে তেজগাঁও'য়ে রানারের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এরআগে ২০১২ সালে প্রথমবার সাকিব আল হাসানের সঙ্গে দুই বছরের চুক্তি করে রানার গ্রুপ। এবার দ্বিতীয়বার রানারের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হলেন সাকিব।
এর মাধ্যমে রানার অটোমোবাইলসের বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলের প্রমোশনাল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন তিনি।
এদিকে, হুয়াওয়ে ব্রান্ডের নতুন মডেলের মোবাইল ফোনের পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: