খেলা

আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের ঘরে

আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের ঘরে
আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের ঘরে

লর্ডসে ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড।

ইংলিশদের দেয়া ২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২১৯ রানে অলআউট হয় ভারত।

লর্ডসে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সারাহ টেইলরের ৪৫, নাটালি স্কিভারের ৫১, ক্যাথেরিন ব্রান্টের ৩৪ ও জেনি গানের অপরাজিত ২৫ রানে ভর করে ৭ উইকেটে ২২৮ রান করে থ্রি লায়নরা।

জবাব দিতে নেমে ৪৩ রানে ২ উইকেট হারায় ভারত। তবে, পুনম রাউত ও হারমানপ্রীত করের ব্যাটে ঘুরে দাড়ায় টিম ইন্ডিয়া।

ফিফটি তুলে নেন দুজনেই। তবে, আনিয়া শ্রুবসোলের বোলিং তোপে গুড়িয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ।

আনিয়া একাই নেন ৬ উইকেট। ৪৮ ওভার ৪ বলে ২১৯ রানে সবকটি উইকেট হারায় টিম ইন্ডিয়া। এর মধ্য দিয়ে চতুর্থ বারের মতো আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা জিতলো ইংলিশরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ