ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই'তে যোগ না দেয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদো বলেন, যদি নেইমার সত্যিই বার্সেলোনা ছাড়তে চায়, সেক্ষেত্রে তাঁর উচিত হবে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় কোনো ক্লাবে যোগ দেওয়া। ব্রিটিশ গণমাধ্যমে এমন খবর এসেছে। সি আর সেভেন নেইমারকে বলেন পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত হবে তার ক্যারিয়ারের জন্য নেতিবাচক।
পিএসজি এরই মধ্যে নেইমারকে সপ্তাহে ৫ লাখ পাউন্ড বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবং নেইমারও শিগগিরই পিএসজিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
নাইকি'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একসঙ্গে কাজ করায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: