খেলা

দাবি না মানলে বাংলাদেশ সফর আসবেন না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া দাবি না মানলে বাংলাদেশ সফরে আসবেন না ক্রিকেটাররা। সিনিয়র খেলোয়াড়দের ভোটে এ সিদ্ধান্ত নিয়েছে অজিরা। আগেই একদফা পেছানো দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের।

সোমবার খেলোয়াড়দের সংগঠনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর কী করা যেতে পারে তা নিয়েই ভেবেছেন খেলোয়াড়রা।

বৈঠকের পর স্মিথ-ওয়ার্নারদের সিদ্ধান্ত, বাংলাদেশের সিরিজের জন্য ১০ আগস্ট থেকে অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও, এর মধ্যে চুক্তি না হলে সফরে যাবেন না তারা।

এর আগে একই ভাবে অস্ট্রেলিয়া এ-দলের দক্ষিণ আফ্রিকা সফরও শেষ পর্যন্ত বাতিল হয়েছিল। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এখনো অস্ট্রেলিয়া দলের সফর সময়মতো হবে বলেই আশা করে আছে।

আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত সফর হচ্ছে বলেই ধরে নেওয়া হবে বলে জানিয়েছিল বিসিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ