ইউরো নারী চ্যাম্পিয়নশিপের শেষ আটে পৌঁছালো স্বাগতিক নেদারল্যান্ডস। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে তারা। এদিকে ডাচদের পথ অনুসরণ করে নক-আউটে পৌঁছে গেছে ডেনমার্কও। ডেনিশ মেয়েদের ১-০ গোলে জয়টি ২০১৩ সালের চ্যাম্পিয়ন নরওয়ের বিপক্ষে।
শেরিডা স্পাইটের পেনাল্টিতে নেদারল্যান্ডস লিড নিলেও, টেসা উয়োলার্টের দূর থেকে নেওয়া শটে সমতায় ফিরেছিল বেলজিয়াম। কিন্তু বার্সেলোনা উইঙ্গার লিয়েকে মার্টেন্সের গায়ে লেগে বল জালে জড়ালে শেষ আটে উঠে নেদারল্যান্ডস। এর ফলে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে এ-গ্রুপের শীর্ষস্থান দখলে নিয়ে নক-আউটে গেলো স্বাগতিকরা।
এদিকে, তিনটি হারের সঙ্গে কোনো গোল করতে না পারার আক্ষেপ নিয়ে বিদায় নিলো নরওয়ের মেয়েরা। একটি গোল পেলেই শেষ আটের টিকেট পেতো ডেনমার্ক। ক্যাটরিন ভেহের গোল সেটাই নিশ্চিত করেছে ডেনিশ মেয়েরা। শনিবার রটারডামে বি-গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে ডেনমার্ক। আর ডোয়েটিনশেমে রানার্স-আপদের সঙ্গে লড়বে নেদারল্যান্ডস।