খেলা

ম্যানচেস্টার উইনাইটেডকে হারিয়েছে বার্সেলোনা

নেইমার
নেইমার

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নেইমারের একমাত্র গোলে ম্যানচেস্টার উইনাইটেডকে ০-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে বর্তমান স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে বড় ব্যবধানে হারিয়েছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

শুরু থেকেই জমে উঠে ইংলিশ জায়ান্ট ও স্প্যানিশ জায়ান্টের ম্যাচ। একক আধিপত্য নিতে, একে অন্যের রক্ষণভাগে হানা দেয়ে দু'দলের স্ট্রাইকাররা। তবে গোলের খেলা ফুটবলে, এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের ৩১ মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বলে, গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। খেলায় ফিরতে মরিয়া ম্যান উই আক্রমণ করলেও গোলের দেখা না পাওয়ায়, হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

আরেক ম্যাচে, গোলশূণ্য অবস্থায় শেষ হয় ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রথমার্ধের খেলা। বিরতির পর ৫২ মিনিটে নিকোলসের গোলে এগিয়ে যায় ম্যান সিটি।

৫৯, ৬৭ ও ৮২ মিনিট রিয়ালের জালে আরো তিনটি গোল করে ম্যান সিটি। তবে ম্যাচের শেষ মুহুর্তে অস্কার রদ্রিগেজের গোলে পরাজয়ের ব্যবধান কমায় লসব্লাঙ্কোসরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ