ওভাল টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ইংল্যান্ড— দক্ষিণ আফ্রিকার চেয়ে ২২৭ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
আগের দিনের ৪ উইকেটে ১৭১ রান নিয়ে ব্যাটিং শুরু করে প্রথম ইনিংসে লড়াকু সংগ্রহ গড়ে ইংলিশরা। কুক ৮৮ রানে ফিরে গেলেও শতক তুলে নেন বেন স্টোকস। ১১২ রান করে আউট হন তিনি।
এছাড়াও ২৫ রানের ছোট কিন্তু কার্যকরি ইনিংস খেলেন নবাগত রোল্যান্ড জোন্স। ব্যাট হাতে ভূমিকা রাখার পর বল হাতেও দারুণ কাজ দেখান জোন্স।
অভিষেক টেস্টে চার উইকেট নিয়ে ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার।
টেম্বা বাভুমা ও ক্যাগিসো রাবাদা ত্রিশের ওপর রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। বাভুমা ৩৪ রানে অপরাজিত আছেন। তবে ১২৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ব্যাকফুটে প্রোটিয়ারা।
তৃতীয় দিন বাভুমার সঙ্গে ব্যাটিংয়ে নামবেন ২ রানে অপরাজিত মরকেল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: