বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার ৪০ প্রতিযোগী নিয়ে শুরু হলো সামার-হিট ক্যারম টুর্নামেন্ট ২০১৭।
শনিবার রাজধানীর মাওলানা ভাসানী স্টেডিয়ামে ৩২ জন পুরুষ ও ৮ জন নারী খেলোয়াড় নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্ট। দুই দিনের এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দেশটিভি।
দক্ষিণ কোরিয়ার সিউলে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সামার-হিট ক্যারাম টুর্নামেন্ট আয়োজন করছে ফেডারেশন। আগামী বছরের সেপ্টেম্বরে হবে ক্যারম বিশ্বকাপ। সেই জন্য ভারতীয় কোচ আনার পরিকল্পনাও আছে ফেডারেশনের।
এরইমধ্যে হুয়াই-এর পৃষ্ঠপোষকতায় ভারতে তৈরি আন্তর্জাতিক মানের ২৩টি ক্যারম বোর্ডও আসা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন খেলোয়াড় খুঁজে আনতে জাতীয় পর্যায়ে ক্যারামের ক্যাম্প দাবি তোলেন খেলোয়াড়রা।
বাংলাদেশের ক্যারমকে এগিয়ে নিতে প্রচারণা ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রয়োজন বলে পরামর্শ দেন প্রধান অতিথি দেশ টেলিভিশনের বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামীম।
এ সময় ক্যারাম ফেডারেশনের কোষাধক্ষ্য আশরাফ আহমেদ লিওনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।