এবছর সেরা বাঙ্গালির সম্মাননা পুরস্কার পাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। কলকাতার আনন্দ বাজার পত্রিকার সেরা বাঙ্গালি হিসেবে খেলাধুলা ক্যাটাগরিতে এ পুরস্কারের জন্য বেছে নেয়া হয়েছে মাশরাফিকে।
আজ-শনিবার জমকালো অনুষ্ঠানে ম্যাশের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।
শুক্রবার বিকেলে এই পুরস্কার নিতে সপরিবারে কলকাতা গেছেন নড়াইল এক্সপ্রেস। জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ ক্রিকেট অধিনায়কের হাতে তুলে দেয়া হবে এই পুরস্কার।
গত ২০০৭ সালে এই একই ক্যাটাগরিতে হাবিবুল বাসার সুমন ও ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আর ২০১২ সালে সাকিব আল হাসান এ পুরস্কার জেতেন। পাঁচ বছর পর পর এই পুরস্কার প্রদানের আয়োজন করে কলকাতা ভিত্তিক দৈনিক আনন্দ বাজার পত্রিকা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: