খেলা

সেরা বাঙালির সম্মাননা পুরস্কার পেলেন মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা

কোলকাতার আনন্দ বাজার পত্রিকার ২০১৭ সালের সেরা বাঙালির সম্মাননা পুরস্কার পেলেন মাশরাফি বিন মর্তুজা। খেলাধুলা ক্যাটাগরিতে সেরা বাঙ্গালি হিসেবে এ পুরস্কারের জন্য বেছে নেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে।

শুক্রবার বিকেলে এই পুরস্কার নিতে সপরিবারে কলকাতা যান নড়াইল এক্সপ্রেস। শনিবার রাতে জমকালো অনুষ্ঠানে মাশরাফির হাতে পুরস্কার তুলে দন ভারতের নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী। এ সময় মাশরাফির ওপর তৈরি একটি প্রোমো দেখানো হয়। মাশরাফি ছাড়াও এবার বাংলাদেশিদের মধ্যে পুরষ্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

পাঁচ বছর পর পর এ পুরস্কার প্রদানের আয়োজন করে কোলকাতা ভিত্তিক দৈনিক আনন্দ বাজার পত্রিকা। এর মধ্যে গত এক দশক ধরে প্রতিবারই ক্রিকেটারদের মধ্যে থেকে একজন পেয়েছেন এ সম্মাননা।

২০০৭ সালে খেলাধুলা ক্যাটাগরিতে হাবিবুল বাশার সুমন ও ২০১২ সালে সাকিব আল হাসানও এই পুরস্কার পেয়েছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ