খেলা

রিয়াল মাদ্রিদকে হারালো বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারালো বার্সেলোনা। মায়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ৩-২ গোলে এল-ক্লাসিকো জিতে নিয়েছে বার্সা। এ জয়ে উত্তর আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নেয়া আটটি ক্লাবের মধ্যে সেরা হয়ে ট্রফি জিতেছে কাতালানরা।

দর্শকের প্রত্যাশা পূরণ করতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। মাদ্রিদ ডিফেন্স কিছু বুঝে ওঠার আগেই গোল করে ফেলেন লিওনেল মেসি ও ইভান রাকেতিচ। খেলা শুরুর মাত্র সাত মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে জিদানের শিষ্যরা।

তবে ধাক্কাটা দ্রুত সামলে নেয় মাদ্রিদের সেরা ক্লাবটি। কোভাচিচ ও মার্কো আসেনসিওর গোলে বিরতির আগেই খেলায় সমতা আনে রোনালদো বিহীন রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ শেষে ২-২ সমতা থাকায় বিরতির পরও আকর্ষণ কমেনি খেলার।

তবে রিয়াল মাদ্রিদকে জিততে দেননি জেরার্ড পিকে। বিরতি থেকে ফিরেই গোল করেন তিনি। আর হারের স্বাদ পাইয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ