খেলা

সালিশি আদালতের শরণাপন্ন হওয়ার পক্ষে ক্লার্ক

মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্ক

বোর্ড ও ক্রিকেটারদের চলমান দ্বন্দ্বের অবসান ঘটাতে সালিশি আদালতের শরণাপন্ন হওয়ার পক্ষে মত দিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের হিসেবে, সোমবারের ভেতর সমঝোতা না হলে সালিশের আশ্রয় না নেয়াটা ক্রিকেটারদের জন্য বোকামি হবে।

ক্লার্কের মতে দ্রুত সমাধান চাইলে ক্রিকেটারদের আদালতের শরণাপন্ন হতেই হবে। খেলতে হলে সালিশের প্রস্তাবে খেলোয়াড়দের না করার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার ক্রিকেটারদের সংগঠন-এসিএকে আদালতে যাওয়ার প্রস্তাব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আগস্টে বাংলাদেশ, আর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর নিশ্চিত করতেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের এই প্রস্তাবনা।

তবে আদালতে যাওয়ার বিষয়ে উদ্বেগ কমেনি অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। উল্টো আদালতের শরণাপন্ন হলে সমস্যার সমাধান হতে আরো দেরী হবে বলে ক্রিকেটারদের সতর্ক করেছেন এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন।

সামনের সপ্তাহের ভেতর এ বিষয়ে বোর্ডকে সিদ্ধান্ত জানানোর কথা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠনের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ