অল্পের জন্য পোরশে ইউরোপিয়ান ওপেন জিততে পারলেন না বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে।
জার্মানির হামবুর্গে পোরশে ওপেনের তৃতীয় রাউন্ড শেষে দশম স্থানে ছিলেন সিদ্দিকুর। শেষ দিনে অসাধারণ খেলে সেখান থেকে এক পর্যায়ে শীর্ষে উঠেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারেননি বাংলাদেশের প্রতিনিধি।
পারের চেয়ে ১১ শট কম খেলে সুইডেনের ইয়োহান এডফর্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় হন সিদ্দিকুর। পারের চেয়ে ১৩ শট কম খেলে ইংল্যান্ডের জর্ডান স্মিথ হয়েছেন প্রথম। দ্বিতীয় হন ফ্রান্সের আলেকজান্দার লেভি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: