এখনো শঙ্কামুক্ত নন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে।
বাংলাদেশ জাতীয় দলের ম্যানজোর ও বোর্ড পরিচালক সুজন শনিবার সকালে স্ট্রোক করেন। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় সুজনকে। রোববার সন্ধ্যায় সুজন কোমায় চলে গেলে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট-আইসিউতে নেওয়া হয়।
এর আগে দুপুরে সুজনকে দেখতে হাসপাতালে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সুজনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: