খেলা

মঈন আলীর হ্যাটট্রিকে টেস্ট জিতলো ইংল্যান্ড

ইংল্যান্ড
ইংল্যান্ড

মঈন আলীর হ্যাটট্রিকে ওভাল টেস্টে ২৩৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। কেনিংটন ওভাল গ্রাউন্ডের শততম টেস্ট ম্যাচটি জিতে, সিরিজেও ২-১ এ এগিয়ে গেছে স্বাগতিকরা। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটি শুরু হবে ৪ আগস্ট।

৪৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ১১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। জয় কঠিন হলেও পঞ্চম দিনের পুরোটা ব্যাটিং করলে ড্র করতে পারতো প্রোটিয়ারা। ডীন এলগাররের সেঞ্চুরিতে সেই আশাও বেঁচে ছিল মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত।

তবে ২২৮ বলে ১৩৬ রান করে মঈন আলীর বলে স্লিপে ক্যাচ তোলেন এলগার। পরের বলে রাবাদাও একই ভাবে স্টোকসের তালুবন্দী হন। ওভার শেষ হয়ে গেলেও, নিজের পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই মরকেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে খেলা শেষ করে দেন মঈন আলী। এটি ওভাল গ্রাউন্ডের প্রথম টেস্ট হ্যাটট্রিক।

আর ৭৯ বছরে পর কোনো ইংলিশ স্পিনারের টানা তিন বলে তিন উইকেট নেয়ার কীর্তি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ