খেলা

বিরোধ নিষ্পত্তির পথে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের

  বিরোধ নিষ্পত্তির পথে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের
বিরোধ নিষ্পত্তির পথে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের

ক্রিকেটারদের সংগঠন-এসিএ-এর সঙ্গে বিরোধ নিষ্পত্তির পথে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

মেলবোর্নে সোমবার দীর্ঘ আলোচনা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে। চুক্তির খসড়াও তৈরি হয়ে গেছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো বলছে, যেকোনো দিনই নতুন চুক্তি হতে পারে।

যদিও আজই চুক্তি হচ্ছে এমনটা বলার সময় আসেনি বলে দাবি দুই পক্ষেরই। তবে আলোচনার অগ্রগতি হয়েছে বলে সিএর মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন চুক্তির খসড়া তৈরি করে ফেলেছেন।

এখন বাকি ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালক পর্ষদের অনুমোদন। মূলত বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের রেভিনিউ শেয়ারিং মডেল নিয়েই দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়েছিল।

এদিকে ১০ আগস্ট থেকে বাংলাদেশ সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অজিদের। সমঝোতা হলেই কেবল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ