অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতা হলো স্মিথ-ওয়ার্নারদের। ফলে নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে অজিরা।
বেশ কিছুদিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) সঙ্গে নতুন বেতন কাঠামো নিয়ে শঙ্কট চলছিলো। ক্রিকেটারদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেও সমস্যা সমাধান করতে পারছিলো না সিএ। এমন শঙ্কট নিরসনে আদালতে যাওয়ার কথাও বলেছিল বোর্ড।
এদিকে, হুমকি দিয়ে অজি ক্যাপ্টেন স্মিথ বলেছিলেন, বাংলাদেশে তারা অবশ্যই আসতে চান। তবে সেজন্য আগে চুক্তি হতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা হওয়ায় বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছেন অজি অধিনায়ক। আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: