সমঝোতা চুক্তির পর এখন বাংলাদেশসহ আসন্ন সিরিজগুলোর অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সংগঠনের মধ্যে সমঝোতা চুক্তির পর স্মিথ সন্তোষ প্রকাশ করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে।
টুইটে স্মিথ লিখেছেন সমঝোতা চুক্তি হওয়াটা বিশাল ব্যাপার। দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার পর শেষমেষ সমস্যার সমাধান হওয়ায় তিনি খুশি। খেলায় ফিরতে মুখিয়ে আছেন বলেও লেখেন স্মিথ। খেলোয়াড়দের অধিকার লড়াইয়ে কাজ করায় টুইটে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদও জানান তিনি।
লম্বা এই টুইটে, স্মিথ বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ খেলার অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করেন। বেতন-ভাতা নিয়ে দীর্ঘ দশ মাস দ্বন্দ্বের পর, বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা হয়েছে।
ফলে অস্ট্রেলিয়ার ক্রিকেটের অচলাবস্থা কাটার পাশাপাশি, অজিদের সূচিতে থাকা সিরিজগুলো নিয়ে অনিশ্চয়তাও দূর হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: