হাঁটুর চোটের কারণে এবারের ইউএস ওপেন খেলতে পারেবন না গতবারের চ্যাম্পিয়ন স্ট্যান ভাভরিঙ্কা। ফেইসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন এই সুইস টেনিস তারকা।
গত মাসে উইম্বলডনে খেলতে যেয়ে হাঁটুর ব্যথায় ভোগেন ভাভরিঙ্কা। ধুঁকতে থাকা এ খেলোয়াড় এক পর্যায়ে বরফও লাগিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। রাশিয়ার দানিল মেদভেদেভের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। সেই চোট পিছু ছাড়েনি।
চোট সারিয়ে উঠতে আরো সময় লাগবে। আর লম্বা সময় খেলা চালিয়ে যেতে হলে হাঁটুর চোট পুরোপুরি সারাতে হবে ৩২ বছর বয়সী এই টেনিস তারকার।
তাই ক্যারিয়ারের দৈর্ঘ্য বাড়ানোর কথা ভেবেই ইউএস ওপেন না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভাভরিঙ্কা।
এ বছরের শুরুটা খারাপ ছিল না সুইস তারকার। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল আর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছিলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: