খেলা

সুইপসনকে দলে নিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া  ক্রিকেট দল
অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশ সিরিজের জন্য নবাগত লেগস্পিনার মিচেল সুইপসনকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।

সুইপসনকে নিয়ে ১৪ সদস্যের স্কোয়াড পূরণ করেছেন অজি নির্বাচকরা।

এদিকে, পেসার জেমস প্যাটিনসনকে বাদ দিয়ে ফাস্টবোলার জ্যাকসন বার্ডকে দলে নেয়া হয়েছে। আগামী ১৮ আগস্ট স্থগিত দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অজিরা।

দুই মাস আগে ঘোষণা করা ১৩ সদস্যের স্কোয়াডে ছিলেন না সুইপসন। এখনো সাদা পোশাকে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকও হয়নি তার। তবে এ বছরের শুরুতে ভারত সফরেও অজি স্কোয়াডে ছিলেন তিনি।

এদিকে, পিঠের চোটে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন প্যাটিনসন। অ্যাশেজের আগে তিনি যেন সুস্থ হতে পারেন সেকথা ভেবেই অজি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে।

প্যাটিনসনের জায়গায় দলে নেয়া হয়েছে তাসমানিয়ান তারকা বার্ডকে।

গত বৃহস্পতিবার সমঝোতা চুক্তির মাধ্যমে বেতন-ভাতা নিয়ে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে দীর্ঘ দশ মাসের দ্বন্দ্বের অবসান হয়েছে। এর ফলে অজিদের আসন্ন সিরিজগুলো নিয়ে অনিশ্চয়তাও দূর হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ