খেলা

শেষ আলোটা জ্বালাতে পারল না উসাইন বোল্ট

শেষ আলোটা জ্বালাতে পারল না উসাইন বোল্ট
শেষ আলোটা জ্বালাতে পারল না উসাইন বোল্ট

উসাইন বোল্টের শেষ স্বপ্নে আঘাত হানলেন জাস্টিন গ্যাটলিন আর তাতে ক্যারিয়ারের শেষ ১০০ মিটার ইভেন্টে স্বর্ণ জেতা হলো না এ বজ্রমানবের। শেষ করলেন তৃতীয় হয়েই।

বাংলাদেশ সময় শনিবার রাতে লন্ডন স্টেডিয়ামে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের এ ইভেন্টে গতির ঝড় তুলে প্রথম হয়েছেন মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। দ্বিতীয়ও হয়েছেন আরেক মার্কিনি—ক্রিশ্চিয়ান কোলম্যান।

এরমধ্য দিয়ে ২০০৫ সালের পর ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সেরা হলেন গ্যাটলিন। মাঝে ডোপ কেলেঙ্কারিতে বাদ পড়া এ অ্যাথলেট এদিন দৌঁড় শেষ করতে সময় নেন ৯.৯২ সেকেন্ড। দ্বিতীয় হওয়া কোলম্যান সময় নেন ৯.৯৪ সেকেন্ড। আর বোল্ট দৌঁড় শেষ করেন ৯.৯৫ সেকেন্ডে।

অলিম্পিকে আটটি ও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণের মালিক বোল্টে।

শুরুতেই এগিয়ে যাওয়া কোলম্যানকে কোনোভাবেই যেন পেছনে ফেলতে পারছিলেন না বোল্ট। এরই মাঝে গতির ঝড় তুলে পাশ দিয়ে বেরিয়ে গিয়ে সবার আগে দৌঁড় শেষ করেন গ্যাটলিন।

তবে গতির ঝড়ে বোল্টকে হারালেও বজ্রমানবকে প্রাপ্য সম্মান দিতে ভোলেননি গ্যাটলিন। দৌঁড় শেষ করে ট্র্যাকেই হাঁটু গেড়ে বসে বোল্টকে শ্রদ্ধা জানান তিনি।

১০০ মিটার ইভেন্টে বিশ্বরেকর্ডের মালিক (৯.৫৮ সেকেন্ডে) উসাইন বোল্টের শেষটা ভালো না হওয়ায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ তবে হেরে হতাশ হলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সমর্থকদের উদ্দেশ্যে বোল্ট বলেন, এটা চমৎকার ছিল জানতাম, তারা আসবে এবং আমাকে সমর্থন করবে। আমি স্বরূপে বেরিয়ে আসতে পারিনি এবং জিততে পারিনি বলে দুঃখিত। আমার শুরুটাই আমাকে শেষ করে দিয়েছিল। সাধারণত আমি ধীরে ধীরে আরও ভালো করি কিন্তু এটা (আজ) একযোগে আসেনি এ কারণেই হেরেছি।

তিনি বলেন, 'সমর্থন ছিল অসাধারণ। তারা আমার সঙ্গে ছিল এবং আমাকে প্রেরণা জুগিয়েছে এবং আমি এটাকে সম্মান জানাই।'

আগামী ১২ আগস্ট ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে দৌঁড়ে ক্যারিয়ারে ইতি টানবেন উসাইন বোল্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ