শ্রীলংকার কলম্বোতে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ দাবায় জয় পেয়েছে বাংলাদেশের সাইফ স্পোটিং ক্লাব। নিজেদের তৃতীয় ম্যাচে তারা হারিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি চেস ক্লাবকে।
সিডনি চেস ক্লাবকে তারা হারিয়েছে ২.৫-১.৫ পয়েন্টে— এর ফলে তিন ম্যাচে এটি সাইফের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে তারা হারিয়েছিল চীনের দলকে। ইরানের কাছে হেরে সাইফ স্পোর্টিং শুরু করেছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ দাবা।
গ্রান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব হেরেছেন সিডনি চেস ক্লাবের গ্রান্ডমাস্টার ম্যাক ইলিংওয়ার্থের কাছে আর গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেছেন ইন্টারন্যাশনাল মাস্টার ডব্লিউ গ্যারি লেনের সঙ্গে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: