খেলা

দ.আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের

ইংল্যান্ড
ইংল্যান্ড

ইংল্যান্ডের মাটিতে সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ এ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।

ওল্ড ট্রাফোর্ডে মঈন আলির স্পিন ঘূর্ণিতে ২০২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ১৯৯৮ সালে ইংলিশদের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেরেছিলো হ্যানসি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকা।

৩৮০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে দক্ষিণ আফ্রিকা। ৪০ রানে ৩ উইকেট হারায় তারা। হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিসের ১২৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ করে। ব্যক্তিগত ৮৩ রানে মঈন আলির শিকার হয়ে সাজঘরে ফেরেন হাশিম আমলা। ডু প্লেসিস ফেরেন ৬১ রান করে।

এরপরই ভেঙ্গে পরে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। স্কোর বোর্ডে ৩৯ রান তুলতে শেষ ৭ উইকেট হারিয়ে, ২০২ রানে অলআউট হয় সফরকারীরা। ম্যাচ সেরা হয়েছেন মঈন আলি। মরনে মরকেলের সঙ্গে সিরিজ সেরার পুরস্কার ভাগাভাগি করেছেন মঈন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ